মোঃ ইব্রাহীম মিঞা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ৬ষ্ঠ পর্যায়ে প্রথম ধাপে ৮ মে বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এসময়ের মধ্যে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার (ভাঃপ্রাঃ) জোবায়ের হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীরা হলেন, কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক হাফেজ মোঃ মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ কবির, জেলা জামাতের নায়েবে আমির মুহাদ্দিস ড. মোঃ এনামুল হক। বিরামপুর উপজেলায় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মতিউর রহমান বলেন, আমরা প্রতি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিকসহ এলাকাবাসীর দোয়া ও সমর্থন রয়েছে। জেলা জামাতের নায়েবে আমির মুহাদ্দিস ড. মোঃ এনামুল হক বলেন, নির্বাচন আবাধ ও সুষ্ঠ হলে এ উপজেলায় আমিই বিজয়ী হবো। এ বিষয়ে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু বলেন, আমি এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছি না। দলের পক্ষ থেকে আমরা সবাই মোঃ পারভেজ কবীরকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছি। ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে প্রার্থী হলেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল, আতাউর রহমান, আব্দুল হাই, মোরশেদ আলম, মোস্তাফা কামাল ও সাহেদ আলী সরকার। এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, আমেনা বেগম,রেবেকা সুলতানা ও খাদিজা বেগম ইতি। বিরামপুর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। বিরামপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৫৬১ এবং নারী ভোটার ৭৬ হাজার ৮০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।