বেলাল হোসেন, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা কচুবাড়ী চাষী ক্লাব এলাকার মো: খতিবউদ্দীন এর ছেলে, মোঃ রশিদুল ইসলাম (ড্রাইভার) নামে এক মানসিক ভারসাম্যহীন হারিয়ে গেছেন। তার বয়স ৩৮ বছর। উচ্চতা- ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে চেক শার্ট, কোট ও লুঙ্গি ছিলো। মোঃ রশিদুল ইসলাম (ড্রাইভার) এর জন্মগত পিতা- মোঃ আনিছুর রহমান, মাতাঃ মোছাঃ রফিজা বেগম, খোচাবাড়ী, ডোডাপারা, ঠাকুরগাঁও কিন্তুক মো: রশিদুল ইসলাম ( ড্রাইভার) এর মা মোছা: রফিজা বেগম এর দ্বিতীয় বিয়ে হয় ভূল্লী কচুবাড়ী (চাষী ক্লাব ) মো: খতিবউদ্দীন এর সাথে, মো : রশিদুল ইসলাম (ড্রাইভার) এর মানসিক ভারসাম্য হারিয়ে গেলে তার মা মোছা : রফিজা বেগম ভূল্লী কচুবাড়ী চাষীক্লাবে নিয়ে আসে। মো: রশিদুল ইসলাম এর মানসিক ভারসাম্য হলেও পিতা-মাতার নাম বলতে পারে। গত ১ মার্চ ২০২৪ দুপুরে তার বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যাক্তির সন্ধান জেনে থাকলে (০১৭৬১-২৫৫৭২৩) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।