আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর রামগঞ্জের নোয়াগাঁও মুন্সী বাড়ির কৃতীসন্তান, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মুন্সীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১মার্চ) সকাল১০ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার পূর্বে সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল ও ওসি (তদন্ত) একরাম হোসেনের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন সহ এলাকার অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মজিবুর রহমান বুধবার সন্ধ্যায় ঢাকা হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।