ওমর ফারুক ( কুমিল্লা) লাকসাম
সিয়াম সাধনার মাস চলছে নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের সুবর্ন সুযোগ হলো এই রামাদানের মাসে ইফতার করা বা কাউকে ইফতার করানোর মাধ্যমে রয়েছে অনেক ফজিলত, তারই উদ্দেশ্যই আজ ১৭ই মার্চ রোজ রবিবার ৬ষ্ঠ রমজান লাকসাম সাংবাদিক ইউনিয়নের ব্যাংক রোডস্থ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক আমাদের অধিকারের সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় এক আনন্দঘন পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক জাফর আহম্মদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এম এ কাদের অপু, আপ্যায়ন সম্পাদক আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবুল, সদস্য শহিদুল ইসলাম, নূরে আলম মানিক, সৌরভ হোসেন, দেলোয়ার হোসেন প্রমূখ সভাপতির বক্তব্যে সাংবাদিক কামাল উদ্দিন বলেন মাহে রামাদানের শিক্ষা হলো নিজেকে আল্লাহ কাছে সপে দিয়ে তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, রামাদানের শিক্ষা ব্যাক্তি জীবন পারিবারিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগিয়ে ইহকাল ও পরকালের কল্যাণ লাভের জন্য সকলের প্রতি আহবান জানান, পরে বিশেষ মুনাজাতের মাধ্যমে পরলোক গমন করা সাংবাদিক, অসুস্থ সাংবাদিক এবং দেশ জাতীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।