শতাক্ষাধিক দরিদ্র পরিবারের মাঝে এক মাসের খাবার দিলেন ভার্ড কামাল
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লা জেলা পরিষদের সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভার্ড (vard) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর এমরানুল হক কামাল (ভার্ড কামাল) এর নিজস্ব অর্থায়নে কনকাপৈত ইউনিয়নের ১নং পন্নারা ওয়ার্ডের শতাক্ষাধিক হতে দরিদ্র পরিবারের মাঝে এক মাসের রমজানের যাবতীয় খাবার প্যাকেজ বিতরন করেন। শনিবার (১৬ মার্চ) সদস্যের নিজ কার্যালয়ে জন প্রতি নারী ও পুরুষের মাঝে এই উপহার তুলে দেন তিনি। মহান মনের অধিকারী এমরানুল হক কামাল (ভার্ড কামাল) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী চৌদ্দগ্রাম থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক এমপির আস্থভাজন। তিনি ভার্ড নামক স্বেচ্ছাসেবী এই সংস্থাটি প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ অসহায় চক্ষু রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন।