মো: রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাছতর এলাকা উপকূলে শিকারিদের ফাঁদে আটকা পড়া দুই চিত্রা হরিণ উদ্ধার করে উপকূলীয় বনবিভাগ। উদ্ধারকৃত হরিণদ্বয়ের মধ্যে একটি মারা গেলেও অপরটিকে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বনবিভাগের সূত্রে, জানা যায়, সোমবার বেলা ১১ টার সময় উপকূলের কেওরা বনে ফাঁদে আটকে থাকা অবস্থায় স্থানীয় কৃষক তাইজুল আহমেদ দেখে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন হরিণদুটিকে উদ্ধার করে কে বিট অফিসে নিয়ে আসেন। মৃত হরিণটিকে রেখে, আহতটিকে চিকিৎসার জন্য পাঠায় তারা।এসময় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে না পারলে ও ফাঁদগুলো জব্দ করা হয়। আটককৃত হরিণ দুটি ওজন প্রায় একশত কেজি বলে ধারনা করা হয়। মূলত হরিণ দুটি কেওরা ফল খেতে আসলে শিকারিদের ফাঁদে আটকা পড়ে যায় হরিণ দুটি। বগাছতল বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন এই খবর পেয়ে বনবিভাগের সদস্যদের নিয়ে গিয়ে দেখি আটককৃত হরিণ দুটি আহত অবস্থায় ফাঁদে পড়ে আছে। হরিণ দুটি উদ্ধার করতে করতে নর হরিণটির সাথে সাথে মারা যায়। মাদি হরিণটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। সীতাকুণ্ড উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: তাহমিনা আক্তার বলেন, বন বিভাগের লোকজন আহত অবস্থায় একটি হরিণ নিয়ে আসেন। আমরা এই হরিণটিকে সুচিকিৎসা দিয়েছি। আজ সিভাসু ( চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সে বিশ্ববিদ্যালয়ে) উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।