নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি উপজেলার সকল বয়সী লোকজনের দেহের আত্মরক্ষা, ঢ়ড় মনোবল , রোগ প্রতিরোধের ক্ষমতা, মাদক মুক্ত ও প্রতিযোগিতা মূলক খেলোয়াড় গড়ে তুলতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমেন শর্মার কাছে অনুমতির মাধ্যমে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় ০১ নং ওয়ার্ডে গঠিত হয় লুপি কেরাত একাডেমি। এবং এই একাডেমি চালু করা জন্য প্রয়োজন হয় একটি মাঠের। এই মাঠের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমেন শর্মাকে জানালে সাবেক উপজেলা নির্বাহী অফিসার নাইক্ষ্যংছড়ি শিশু পার্কে প্রশিক্ষণের জন্য অনুমতি দেন বলে জানা যায় লুপি কেরাত একাডেমির প্রশিক্ষক মংছিহ্লা চাক এর কাছ থেকে। লুপি কেরাত একাডেমির প্রশিক্ষক আরও জানান সেখানে রোদ বৃষ্টির কারণে লুপি কেরাত একাডেমির প্রশিক্ষনার্থীদের বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হতে হয় বলে নাইক্ষ্যংছড়ি উপজেলা রেষ্ট হাউজের বারান্দায় ক্লাস শুরু করে বলে জানান। এতেও রেষ্ট হাউজের বারান্দায় বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় এবং প্রশিক্ষণের জন্য ভালো একটা মাঠ না পাওয়ায় হতাশে ভুগেন লুপি কেরাত একাডেমি পরিবার। একাডেমির প্রশিক্ষকের কাছে আরও জানা যায় ধুংড়ী হেডম্যান বৌদ্ধ বিহার সংলগ্ন চেরাংঘরে মাসিক ভাড়া নির্ধারিত করে প্রশিক্ষণ চালু করেন। সেখানেও মাসিক ভাড়া প্রদানের ক্ষেত্রে হিমসিম খেতে হয় বলে সেখানেও ব্যর্ত হয়। পরিশেষে সে মাঠের বিষয় সম্পর্কে নাইক্ষ্যংছড়ি উপজেলার শ্রেষ্ঠ লেখক কবি রশিদ আহমদকে জানালে কবি রশিদ আহমদ সাক্ষাৎ করে দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আবছার ইমনের সঙ্গে। এতে নুরুল আবছার ইমন বিনা ভাড়ায় লুপি কেরাত একাডেমির প্রশিক্ষণের জন্য একটি জায়গা করে দেন। এখন বর্তমানে সেখানে প্রশিক্ষণ চালু করেন বলে জানান। এবং আরো জানান চেয়ারম্যান জনাব নুরুল আবছার ইমন লুপি কেরাত একাডেমির প্রশিক্ষণের জন্য একটি স্থায়ী ভাবে উপযুক্ত প্রশিক্ষণ রুম প্রদান করবে বলে প্রতিশ্রুতি দেন। এতে লুপি কেরাত একাডেমির প্রশিক্ষনার্থীদের জন্য জায়গা এবং স্থায়ীভাবে উপযুক্ত রুমের প্রতিশ্রুতি প্রদান করায় এবং কবি রশিদ আহমদ লুপি কেরাত একাডেমিকে সহযোগিতা প্রদান করায় চেয়ারম্যান জনাব নুরুল আবছার ইমন ও কবি রশিদ আহমদ দুইজনকে লুপি কেরাত একাডেমির পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং পরিশেষে লুপি কেরাত একাডেমি পরিবারকে দৃষ্টিনন্দন একাডেমি হিসেবে গড়ে তুলার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলার ক্রীড়া সংস্থার প্রতি লুপি কেরাত একাডেমি বিশেষ ভাবে আহাব্বান জানান।