সেলিম মাহবুব, সিলেট
সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সিলেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আমির উদ্দিন আকাশ কানাডায় গমন করছেন। তার কানাডায় যাত্রা উপলক্ষে আজ (২ফেব্রুয়ারি-২০২৪), শুক্রবার সন্ধ্যা ৫টায় সিলেট শহরের একটি অভিজাত হোটেলে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনে সভাপতি মাওলানা আখলাক হুসাইনের সভাপতিত্বে ও দিকনির্দেশনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা তোফায়েল আহমদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ও বর্তমান উপদেষ্টা সচিব মোঃ রুহুল আমীন স্বপন। অনুষ্ঠানে নিয়মতান্ত্রিক আলোচনা পর্বের পর সংবর্ধিত অতিথি আমির উদ্দিন আকাশকে ক্রেস্ট দিয়ে বরণ করেন উপস্থিত অতিথিসহ সদস্যবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন মায়ান আহমদ মূমীন ও ফখরুল ইসলাম প্রমুখ।