ওমর ফারুক, লাকসাম
কৃষি নির্ভর বাংলাদেশের সেচ কার্যক্রমের সিংহভাগই নির্ভর করে খাল ভিত্তি সেচ কার্যক্রমের উপর কিন্তুু দুঃখ জনক ভাবে অপরিকল্পিত বাবে খাল ভরাট বাড়ী নির্মাণ এবং প্রভাবশালী মহলের সরকারি খাল ও সওজের জায়গা দখলের কারণে কুমিল্লা জেলার বিভিন্ন খালগুলো প্রায় মৃত। সরজমিনের ঘুরে দেখা যায় কুমিল্লা -চাঁদপুর সড়কের বিভিন্ন অংশে খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বিজরা বাজার, পরানপুর বাজার ও মুদাফরগন্জ বাজারের বিভিন্ন অংশে খাল দখল করে দোকান ও বাড়ী, বাণিজ্যিক ভবন নির্মাণের ফলে বর্ষা মৌসুমে যেমন জলাবদ্ধতা সৃষ্টি হয় তেমনি সেচ মৌসুমে সেচ কার্যক্রমে কৃষক পানি থেকে বঞ্চিত হচ্ছে, এইগুলা স্হায়ী কতৃপক্ষ দেখেও অদৃশ্য কারনে চুপ থাকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে বিজরা গ্রামের কৃষক রহিম বলেন আগে কার্জন খাল এবং সওজের সড়কের খাল হতে আমরা সেচ কার্যক্রম করে বোরু চাষ করতাম এখন খাল দখলের কারনে পানি না থাকায় আমরা অনেক জমি অনাবাদি রাখতে হচ্ছে, যা কিছু জমি করছি সেলু মিশিনে চওড়া দামে পানি কিনে সেচ দিতে হচ্ছে, পানি কিনে চাষাবাদে আমাদের ক্ষতি হওয়ার সম্ভবনাই বেশি, খাল দখলের ব্যাপারে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন, সাধারণ জনগন খাল দখল মুক্ত করে দেশ জাতীর কল্যাণে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন