মোহাম্মদ নাছিম (উখিয়া) কক্সবাজার
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক হয়েছে টেকনাফের এক দম্পতি।আটক দম্পতি হলেন, টেকনাফের পুরাতন পল্লান পাড়ার বাসিন্দা আবদুল আমিন ও তাঁর স্ত্রী মিম আকতার। তারা দুই জন স্বামী-স্ত্রী। বিমানের নিরাপত্তা আইন শৃঙ্খলা সূত্রে জানা যায়, আটক দম্পতি বিমানযোগে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বিকেল ৪ টার দিকে বিমানবন্দরে এলে গেটের স্ক্যানারের সাহায্যে লাগেজে থাকা এক হাজার ৪০০ পিস ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। এসময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটক করে। সূত্র মতে জানা যায়, গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইয়াবা পাওয়ায় স্বামী-স্ত্রীকে আটক করেন। আটক দম্পতিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।