চৌদ্দগ্রাম প্রতিনিধি
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। হেলথ কেয়ার মেডিকেল সেন্টার, মিয়াবাজারে এমবিবিএস সনদ না থাকা সত্ত্বেও নামের আগে ডাক্তার পদবী লিখে প্রতারণার অভিযোগে সোহেল আহমেদ নামের একজন কে ৫০,০০০/ টাকা এবং একজন ভুয়া মেডিকেল টেকনোলজিস্ট কে ৫০,০০০/ টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না থাকায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ায় প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। মুন্সীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ গোলাম কিবরিয়া, ডা.আল রায়হান পাটোয়ারী মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)। মহাতাব উদ্দিন-স্যানিটারি ইন্সপেক্টর এবং চৌদ্দগ্রাম থানার একদল চৌকশ পুলিশ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তারা জানান।