আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মেহেরুন নিছা মেহেরীন
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেরুন নিছা মেহেরীন। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মেহেরুন নিছা মেহেরীন দায়িত্ব পেয়ে সংগঠনের সকল নেতাকর্মী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যুবসমাজকে ক্রীড়ামুখী ও মাদকমুক্ত রাখতে এই পরিষদের কার্যক্রম আরও জোরদার করা হবে।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় ক্রীড়া উন্নয়ন ও তরুণদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।