পহেলা বৈশাখ কে বরণ করে নিতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণ্যাঢ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে জেলা কালেক্টর কার্যালয়ে বৈশাখী বরণে মঞ্চত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে৷