বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, দল থেকে আজীবন বহিষ্কার।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জানা যায়, গত ১০ এপ্রিল রাতে ডিবির একটি দল মেরুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেরুরচর ইউনিয়ন শাখা এক অফিস আদেশে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে।