বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ফরিদা বেগম ওরফে মদিনা (৪০), পিতা হাসিম মিয়া, স্বামী মৃত আব্দুল ছাত্তার এবং সুমা বেগম (২৫), স্বামী জুয়েল মিয়া, পিতা আব্দুর রহমান। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায়।
অভিযানে উদ্ধারকৃত ২০ কেজি গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।