ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন সরকারকে অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
বিদায়ী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সরকার তার দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা তার বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং অবসর জীবনে সুস্থতা, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভুইয়া, মো. নূরুজ্জামান ভূঞা, সাবেক শিক্ষক সুনীল চন্দ্র দেব, মো. আবু কামাল, আব্দুর রহিম, জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম. মমিনুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।