“ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় আমাদের উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমাদের পক্ষে অনেক সময় বিবৃতী দিয়েছে। তখন আমরা সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা করেছি। ”
সিংক: ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শ্যামল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটির পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০০ জন সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারের প্যাকেটে ছিল লুংগি, শাড়ি ও থ্রি-পিছ।
আসক ফাউন্ডেশন ব্রাহ্মনবাড়িয়ার সভাপতি ইসরাত জাহান ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,
সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল হক খোকন, সাবেক পৌরসভার মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ সভাপতি এবিএম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আজ্জম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন , সংগঠনটি গত ১০ বছর যাবত অসহায় বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে। তাদের আইনি সহায়তার পাশাপাশি রোজা, ঈদে উপহার সামগ্রী বিতরণ করছেন। আমরা তাদের এই ভালো কাজের পাশে আছি।