ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রান্তিক হাওরবেষ্টিত এলাকা ধামাউরা, গুজিয়াখাইল ও ফেদিয়ারকান্দি হাওরের পানি নিষ্কাশনের স্বাভাবিক পথে বাঁধ নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি প্রভাবশালী মহল-এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর ও অরুয়াইল ইউনিয়নের একাংশে পানি নিষ্কাশন বর্তমানে হুমকির মুখে রয়েছে। বিশেষ করে চাতলপাড়–অরুয়াইল সড়কের অরুয়াইল সংলগ্ন মন্দির (আখড়া) এলাকার পাশে প্রায় ৪০ ফুট দীর্ঘ একটি ব্রিজের পুরো অংশ ডেজারের মাধ্যমে বালু উত্তোলন ও ভরাট করে ঢেকে দেওয়া হচ্ছে। এতে করে অরুয়াইল ও জয়নগর এলাকার পানি নিষ্কাশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাঁধের ফলে ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা