আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষীপুর রামগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ে প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক রাজু হোসেনের সঞ্চালনায় প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাসার (সতু) পাটওয়ারী।
অন্যান্য অতিথির মধ্যে ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারী , রামগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী, নোয়াগাঁও বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, বলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, জয়পুরা সাঈদুর রহমান মিরান শাহ স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক অরুণ চন্দ্র দাশ, নোয়াগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জাকির হোসেন পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মোঃ ইদ্রিস , আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। সবশেষে শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল ও মঙ্গলের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।