ওমর ফারুক, লাকসাম
এসো কুরআন পড়ি আলোকিত জীবন গড়ি”এই শ্রোগানে কুমিল্লার লাকসামের কোঁয়ার মজুমদার ইসলামিয়া পাঠাগারের তৃতীয় বার্ষিক হিফজুল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, ২৬ শে জানুয়ারি স্বাধীন প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগি দেশের বিভিন্ন প্রান্ত হতে অংশগ্রহণ করেন,স্বাধীন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও মজুমদার ইসলামিয়া পাঠাগারের প্রধান পরিচালক শাহরিয়ার ইকবাল মজুমদারের প্রানবন্ত পরিচালনায়,মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, দেশের প্রখ্যাত হাফেজ কারী মাওলানা এনামুল হাসান সাদী, প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জজ কোর্টের পাবলিক প্রসকিউটর এড. বদিউল আলম সুজন, বিচারক ছিলেন, হাফেজ মাওলানা মুফতী মাহমূদুল হাসান কাসেমী,অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন, লোকমান হোসেন, আলী আকবর, মাওলানা মোখলেছুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রতিযোগিতায়,১ম হয়েছে হামজা আন নূর মাদ্রাসা ২য় হয়েছে আবদুর রহমান মারকাজুল হুফফাজ মাদ্রাসা ৩য় হয়েছে ফাহাদ হাসান, মিছবাহুল কুরআন মাদ্রাসা প্রতিযোগিতায় প্রথম স্হান অর্জনকারীকে ১২ হাজার টাকা দ্বিতীয় স্হান অর্জনকারীকে ১০ হাজার এবং তৃতীয় স্হান অর্জনকারীকে ৮ হাজার টাকা প্রদান করেন। শীর্ষ দশজন প্রতিযোগির মাধ্যমে পুরুস্কার বিতরণ করা হয়।