ইবি প্রতিনিধি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামারুজ্জামান।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি পরবর্তী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন-২০২০ এর ধারা ৬ এর উপ-ধারা (১) এর দফা (চ), (ছ), (জ), (বা), (ঞ) এবং (ট) অনুযায়ী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে পরবর্তী তিন বছরের জন্য সরকার কর্তৃক আট সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মো. কামারুজ্জামান বলেন, প্রথমত মাদ্রাসার সিলেবাস ও কারিকুলাম তৈরি করা। ইসলামী শিক্ষা এবং আধুনিক সময়োপযোগী শিক্ষার সমন্বয় সাধন করে কারিকুলাম সমৃদ্ধ করে মাদ্রাসা শিক্ষকে এগিয়ে নেওয়া।