কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে থেতরাই তিস্তা নদীর বাঁধে উলিপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৮০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত মটর বাইক সহ দুইজন মাদকব্যাবসায়ী কে আটক করা হয়েছে, ২৪ অক্টোবর (রবিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এস আই হারিছুর রহমানের নেতৃত্বে এস আই মশিউর রহমান (১), মশিউর রহমান (২), এএসআই সোহাগ পারভেজ, এএসআই আবুল হাসেম, এএসআই লুলু মিয়া, কনস্টেবল মোঃ আতাউর মিয়া, কনস্টেবল মোঃ নাজমুল হোসেন সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উলিপুর থানাধীন থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা বাঁধের চেয়ারম্যান পাড়া এলাকার তিস্তাঘাট গামী রাস্তার উপড় থেকে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের সিতাইঝাড় এলাকার মৃত আবেদ আলীর পুত্র মোঃ মাঈদুল ইসলাম (৩০) হলোখানা ইউনিয়নের চর আড়ারি পলাশবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মোঃ সেলিম মিয়া (২২) দ্বয় কে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।