অদ্য ২১/১২/২০২৪ ইং, তারিখে ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগর,সিলেটে ইনসান এইড এর অর্থায়নে ইনসান এইড সেন্টার, ইসলামাবাদ শাহপরান, সিলেটে একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় । উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে থেকে ২৫ জন অসচ্ছল দরিদ্র রোগীকে ভার্ড চক্ষু হাসপাতাল ,ওসমানীনগরে নিয়ে এসে বিনা মুল্যে রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে । হাসপাতাল এর অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ খোদাদাদ মো: শাহরিয়ার উন্নত প্রযুক্তিতে লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন সম্পন্ন করার পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। ইনসান এইড সেন্টার, ইসলামাবাদ শাহপরান, সিলেটে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউনসিলর , ইনসান এইড এর প্রতিনিধি মি. মো : হাবিবুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ভিবিন্ন সংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন । তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।