মোহাম্মদ নাছিম (কক্সবাজার) উখিয়া
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এঘটনায় মাটি চাপায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরো দুইজন আহত অবস্থায় জীবিত উদ্ধার হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উখিয়ার হাকিমপাড়াস্থ ১৪ নং ব্লক বি ক্যাম্পে পাহাড়ের ধসের ঘটনা ঘটে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন টিটিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন ১ জন শিশু নিহতের খবর রয়েছে এখনো। ওসি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো একজন শিশু নিহতের খবর পেয়েছি। পুলিশ সেখানে কাজ করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।ক্যাম্পের স্থানীয়রা জানিয়েছেন, মাটি চাপায় নিহত হয়েছে দুইজন। দুইজন জীবিত উদ্ধার হয়েছে।