মাসউদুর রহমান ফকির,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২রা ডিসেম্বর) সকাল ১১:০০ টায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ধনবাড়ী উপজেলা নির্বাহী নাভিদ রিদওয়ানুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি ইমাম হাসান আবু চাঁন, যুগ্ম আহ্বায়ক এম রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, জমিয়তে উলামায়ে ইসলাম এর দুর্গাপুর উপজেলা সভাপতি মুফতি মুস্তাফিজুর রহমান, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নি্মুলেন্দ সরকার বাবুল সহ শুশীল সমাজের প্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।