মাহফুজ বাবু,কুমিল্লা
ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস রেলের ধাক্কায় একই গ্রামের ৫ জনসহ অটোরিকশায় থাকা ৭জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা বুড়িচং উপজেলার কালিকাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত একজন কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি রয়েছেন। হতাহতের তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।নিহতরা হলো— বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের পূর্বপাড়ার মনির হেসেনের গর্ভবতী স্ত্রী শাহিনুর আক্তার (৩৩), উত্তর পূর্বপাড়ার মনসুর আলীর ছেলে আলী আহাম্মদ (৭৭), মির্জাপুকুর পাড়ের আলী আশরাফের স্ত্রী সফর জান বেগম (৬৫),উত্তরপাড়ার মৃত আব্দুল মালেক মিয়ার স্ত্রী লুৎফা বেগম (৬০) ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে শাহজাহান (৪০), খেদাইধুলি এলাকার আসমত আলীর ছেলে রফিজ আলি (৬৫) ও ফজলু মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৬০)। এছাড়াও গুরুতর আহত অবস্থায় একজন কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি রয়েছেন।জানা যায়, কালিকাপুর লেভেল ক্রসিং দিয়ে পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুরে এ দুর্ঘটনায় ৮মাসের অন্তসত্বা গৃহবধুসহ ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৭জন নিহত হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস সকাল ১০টায় বুড়িচংয়ের কালিকাপুর লেভেল ক্রসিং পার হওয়ার সময় অবৈধ লেভেল ক্রসিংয়ে রেল সড়কের ওপরে থাকা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় ১৫০ গজ দূরে গিয়ে পড়ে। এসময় নিহতদের কয়েকজনের দেহ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পরে রেল সড়কের পাশে’রেলওয়ে পুলিশের উপ–পরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ আরোহী নিহতের ঘটনায় সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।’