মোঃ সাইফুল্লাহ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক্স সোসাইটির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ও বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসমূহ নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।সোমবার (২৫ নভেম্বর) ১২ টায় দুইদিন ব্যাপী ফটো প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহীনুজ্জামান, আইআইইআর এর পরিচালক ড. ইকবাল হুসাইন, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. আবু বকর মোঃ সিদ্দিকুর রহমান আশ্রাফী ও অন্যান্য শিক্ষকগণ।মঙ্গলবার দুপুর ৩ টায় ২য় বারের মতো প্রদর্শন করতে এসে মাননীয় ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির এই আয়োজন দেখে আমি খুবই আনন্দিত। ফটোগ্রাফিক সোসাইটির সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই । ভবিষ্যতে এইরকম কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ দেন সংঘটনটির সভাপতি মোঃ সালাউদ্দিন বলেন, ইসলামীক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি হিসেবে ভিসি স্যারের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা আমাদের ফটো প্রদর্শনীর মাধ্যমে ক্যাম্পাসের ইতিহাস ও জুলাই-আগস্টের গনঅভ্যুত্থানের বিষয়গুলা তুলে ধরেছি। এতে করে মাননীয় ভিসি স্যার অনেক খুশি হন। ফলশ্রুতিতে আমরা IUPS এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র দ্বারা বিশ্ব দরবারে উন্মোচন করতে চাই।