বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে উপজেলা বিএনপির সভাপতির নিজস্ব বাড়িতে এ মতবিনিময় হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ,শাহিনুর ইসলাম,আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান আঙ্গুর, মীর কাশেম লালু, রতন ঘোষ পীযুসসহ প্রমুখ। পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম বাহার এর সভাপতিত্বে বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম এর সাংnবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।তিনি বলেন, বিএনপি’র পক্ষ থেকে সকল রকমের সহযোগিতা করা হবে। সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা এবং এক প্লাটফর্মে ঐক্যবদ্ধভাবে রাখতে আশ্বাস প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম মাজু, জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ লাইছুর রহমান লিপু, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মমতাজুল ইসলাম তাজু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তানভীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মোকাররম হোসেন পলাশ, সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন, শকিম উদ্দিন আহমেদ, দশরথ রায় বাবুল, নাজমুল ইসলাম মিলন, আরমান, রেজা মোহাম্মদ তৌফিক,মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, উত্তম শর্মা, রঞ্জিত সরকার রাজ, আব্দুল জলিল, বিকাশ ঘোষ,, তোফাজ্জল হোসেন, প্রদীপ রায় জিতু, নাজমুল হোসেন প্রমুখ।