আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লক্ষীপুর রামগঞ্জের “রামগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল” কর্তৃক আয়োজিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। আয়োজনে উপস্থিত থেকে উদ্বোধন করেন রামগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি ডাঃ মোঃ মোখলেসুর রহমান। এটি বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়,বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষনা করে। রামগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি র্যালি বের হয়ে রামগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া রামগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা আয়োজন করে।আরোও উপস্থিত ছিলেন ডায়াবেটিস হাসপাতালে নিয়মিত ডা: মো:সারোয়ার জাহান, ডাঃ মাহরুফা তাসমীন,ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান ফাহিম, সম্মানিত সদস্যবৃন্দ হাজী শফিকুল ইসলাম, হাজী হোসেন আহমেদ, আবুল কালাম খোকা, জনাব আব্দুস সাত্তার লাতু, জনাব মোঃ দেলোয়ার হোসেন, জনাব শেখ মোঃ কামরুজ্জামান, আবুল বাশার সতু, হাজী শফিকুল ইসলাম, সুরাইয়া আক্তার শিউলি প্রমুখ।