লাকসাম ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ঐতিহ্যবাহী ব্যবসায়ী নগরী লাকসামের সাংবাদিকদের প্রাণের সংগঠন লাকসাম প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে,কমিটিতে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক স্বাধীন ভোরের লাকসাম প্রতিনিধি মো:ওমর ফারুকে নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে,গতকাল ৪ নভেম্বর লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের কন্ঠ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, ওমর ফারুক সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।