জামালপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে জেলা যুবদল। জেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই ক্যাম্পিংটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুবদলের সাবেক নেতা খন্দকার আহসুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লুকমান আহমেদ লোটন, যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলম হোসেন প্রমুখ।