আয়েশা আক্তার
“” এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন “”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশের মেয়ে কুমিল্লা জেলা ১৭ টি উপজেলা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে অধীনস্থ সকল ওয়ার্ডে এইচপিভি টিকা দান ক্যাম্পেইন ২০২৪ এর টিকা দান কার্যক্রম আগামী ২৪ অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশর ৭ টি বিভাগে একযোগে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিভিল সার্জন ডা নাছিমা আকতার জানান।কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন এর আওতায় টিকা দানের লক্ষ্যমাত্রা ৩ লক্ষ ৭৯ হাজার ৬৬৭জন। মোট স্কুল গামী ছাত্রী সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৩৪০ জন।স্কুল বহির্ভূত মেয়েদের সংখ্যা ১০ হাজার ৩ ২৭ জন। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ২ শত ১৯ টি।ইপিআই স্থানীয় টিকা কেন্দ্রের সংখ্যা ৪ হাজার ৭০৪ টি। ইপিআই স্থানীয় কেন্দ্র রয়েছে ১৯টি।আগামী ২৪ শে অক্টোবর থেকে ২৪ অক্টোবর থেকে সকল স্কুল ও সমমনা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণীর কিশোরীদেরকে এবং স্কুল বহির্ভূত ১০ বছর বয়স থেকে ১৪ বছর বয়সের কিশোরীদেরকে এই টিকা দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, উপস্থিত ছিলেন ইউনিসেফ এর প্রতিনিধি ডা ভ্যানজির সুলতানা, ডব্লিউ এইচ এর প্রতিনিধি ডা. সাবিনা ইয়াসমিন।এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত , নিরাপদ ও কার্যকর। বিশ্বের ১৪০ টিরও বেশি দেশের কিশোরীদেরকে এই টিকা দেয়া হচ্ছে। www.vaxepi.gov.bd এই ওয়েবসাইট এ গিয়ে আপনার কন্যা সন্তান এর ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন কার্ড এর মাধ্যমে আজই রেজিষ্ট্রেশন করুন ও টিকা কার্ড ডাউনলোড করুন এবং টিকা নিন।পঞ্চম থেকে নবম শ্রেণী অধ্যায়নরত ও ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকার কার্যকর।