ওমর ফারুক, লাকসাম
কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম ও মনোহরগন্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন লাকসাম -মনোহরগন্জ সংসদীয় আসনের বিএনপি মনোনীত সম্ব্যাব প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, গতকাল শুক্রবার দিন ব্যাপি লাকসাম মনোহরগন্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান সহ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের নিরাপত্তার খোঁজ খবর নেন তিনি,এই সময় আবুল কালামের সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লাকসাম বণিক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদল, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা.নূর উল্ল্যাহ রায়হান, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, মনোহরগন্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মশু,লাকসাম উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিছুর রহমান দুলাল, লাকসাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মেসবাহুল ইসলাম, সদস্য সচিব আলী হায়দার মামুন সহ বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,পূজা মন্ডপ পরিদর্শন কালে আবুল কালাম বলেন,আমারা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে কোন বিবেদ নাই,হিন্দু মুসলিম আমাদের সকলের শরীরের রক্তোই লাল,সংখ্যা লগু বলে বাংলাদেশে কিছু নাই, আমরা সকলে বাংলাদেশী সকল ধর্মের লোক সমান অধিকার ভোগ করবে,আওয়ামী লীগ সংখ্যা লগু শব্দ ব্যাবহার করে হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছে থেকে সুবিধা ও তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যাবহার করেছে, আমি ওয়াদা দিচ্ছি কোন মানুষকে আমারা ধর্ম বর্ণ দিয়ে বিচার করবো না, মানুষ হিসাবে সকলের ন্যায অধিকার রক্ষার জন্য বিএনপি কাজ করবে