মোঃ সাইফুল্লাহ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন আই.আই.ই.আর এর পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইনকে।বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে নিয়োগ প্রধান করা হয় ।অফিস সূত্রে জানা গেছে , ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন আই.আই.ই.আর (ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স) এর পরিচালক হিসেবে দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ইকবাল হোছাইনকে যোগদানের তারিখ হতে আগামী তিন বছরের জন্য নিয়োগদান করা হয়েছে। এই বিষয়ে ড. ইকবাল হোসাইন বলেন, আই.আই.ই.আর থেকেই ইসলামিক গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে।শিক্ষার্থীদের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন । তার পরবর্তী সময়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে অনেকে পদত্যাগ করেছিলেন।