জেলা কুমিল্লা, থানা বুড়িচং, মৌজা রামপুর, জেএল নং সাবেক ৪১ হালে ০৯, সিএস খতিয়ান নং ৬৪, সিএস দাগ নং ৪৯৮৷ আর এস খতিয়ান নং ৬৬, আর এস দাগ নং ৪৯৮, খারিজ খতিয়ান নং ৩২৫, বিএস খতিয়ান নং ২৫১, বিএস দাগ নং ৯৮৩, জমির পরিমান ৩৬ শতক।এলাকা বাসির উপস্থিতিতে কোর্টের রায় অনুযায়ী ব্যাংক নিলাম কৃত যায়গা দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।অর্থ ঋন আদালত আইন ২০০৩ এর ৩৩(৫) ইং এর ধারা অনুযায়ী সার্টিফিকেট, প্রাপ্ত ৩৬ শতক সম্পত্তি আদালতের নির্দেশনা অনুযায়ী জারিকারক জারি কারক মো: আব্দুল কাদির এর উপস্থিতিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় স্থানীয় লোকজনের সম্মুখে নিলামে ক্রেতা মো: দেলোয়ার হোসেন কে দলিল হস্তান্তরের পরে দখল বুজিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক কুমিল্লা শাখা প্রধান মোঃ খোরশেদ আলম, ক্রেডিট ইন চার্জ মো: নুরুল আমিন, নিলাম ক্রেতা মো: দেলোয়ার হোসেন, তাহার পিতা ইউনুস মিয়া, ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে।