সফিউল আলম টিপু, রায়পুর
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন ৩নং চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হামিদ উল্যাহ বেপারী বাড়ির মো. সুমন হোসেনের একমাত্র ছেলে পানিতে পড়ে মারা যায়। বুধবার(১১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। সকাল থেকে দীর্ঘ সময় তাকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।