ওমর ফারুক,লাকসাম
বাংলাদেশের হাজারো তরুন উদ্দোক্তার মতো, ভালো থাকার স্বপ্ন বন্যার জ্বলে ভেসে গেলো কুমিল্লার লাকসামের কৈত্রা গ্রামের মিনহাজ উদ্দিন মানিকের, স্বপ্ন ছিলো কোটি টাকার বিনিয়োগ করে দেশের মৎস্য চাষে বিপ্লব ঘটানোর, কিন্তুু সেই স্বপ্ন কেড়ে নিলো প্রতিবেশী দেশের ছেড়ে দেয়া পানি,লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের কৈত্রা গ্রামে ১৬একর জমিতে ১৩টি প্রকল্পের দেশী ও বিদেশি প্রজাতির প্রায় দুই কোটি টাকার মাছ বন্যায় ভেসে গেছে মানিকের, ব্যাংক লোন,ধার দেনার দায়ে দিশেহারা অবস্থা, মৎস্য চাষি মিনহাজ উদ্দিন মানিক বলেন,আমাদের তরুণ উদ্দোক্তাদের পাশে যদি সরকার না দাঁড়ায়, আমরা নিঃস্ব হয়ে যাবো,কোন তরুন আর উদ্দোক্তা হওয়ার স্বপ্ন দেখবে না,তিনি আরো বলেন,মাছের খাদ্যের দাম বেশি হওয়াতে এমনিতেই ব্যবসা করে হিমশিম খেতে হয়, এখন বন্যার কারনে সব মাছ ছলে যাওয়াতে কোন দিশা পাচ্ছি না, কিভাবে ব্যাংক লোন ও ধার দেনা শোধ করবো, সরকার ও সংশ্লিষ্টরা যদি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়ায় তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো।