মোঃ সৈকত হোসেন, নাটোর
নাটোরের বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) সকালে বড়াইগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও ৬ নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, বনপাড়া পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান, ৫নং মাঝগাঁ ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, নাটোর জেলা জামায়েত এর সহ-সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম ও বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মোঃ সৈকত হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকে এম আব্দুল বারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন , বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব রফিক সরদার, বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর- আলীমুল আজাজী, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গসহ অন্যান্য সাংবাদিক ও সূধী বৃন্দ। অনুষ্ঠান শেষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।