আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচী পালন করেছেন। ১৫ আগস্ট ঘিরে নাশকতামূলক কর্মকান্ড রুখে দিতে ও ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা মামলার আসামী শেখ হাসিনার ফাঁসির দাবীতে বৃহস্পতিবার(১৫ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা রামগঞ্জ টাওয়ারের সামনে এবং উপজেলা কমিটি থেকে পদ বঞ্চিত সাবেক উপজেলা সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মদের নেতৃত্বে আরেকটি গ্রুপের নেতাকর্মীরা বেলা ৩টায় রামগঞ্জ গরু বাজার সংলগ্ন সড়কে পাশে আলাদা কর্মসূচী পালন করেছেন। রামগঞ্জ টাওয়ারেরর সামনে উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে ও তোফায়েল আহম্মদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, সদস্য সচিব সাবেক ভিপি মাহবুবুর রহমান বাহার , উপজেলা সদস্য ও রামগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস লকিয়ত উল্যা,পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান, সদস্য সচিব এড.তোফাজ্জল হোসেন বাচ্ছু, জেলা যুবদলের নেতা আবুল বাশার সতু,কবির হোসেন কানন,উপজেলা যুবদলের নেতা আবদুস সাত্তার মজুমদার, উপজেলা স্বোচ্ছসেবকদলের নেতা দুলাল হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক জহির রায়হান বাবু প্রমূখ। এ সময় পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷ অপরদিকে বেলা ৩টায় রামগঞ্জ গরু বাজার সংলগ্ন সড়কে সাবেক পৌর বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহিম ভিপি, সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল, পৌর বিএনপি সাবেক সাধারন সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিনসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা৷তবে উভয় স্থানেই নেতাকর্মীদের মাঝে প্রান চাঞ্চল্য লক্ষ করা যায়।