ভাঙ্গা, (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন । ১৫ আগস্ট (বৃহস্পতিবার) ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্বরোড গোলচত্বর হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি পুনরায় বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিচার দাবি করেন। সেই সাথে ছাত্র আন্দোলনে নিহতের সাথে জড়িত সকল হত্যাকান্ডের বিচার দাবী করেন। মিছিলে নানান ধরনের স্লোগান দেয়। মিছিলে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম আহবায়ক ওসমান মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সী, সাধারণ সম্পাদক আঃ সামাদ খন্দকার, পৌর কৃষক দলের সভাপতি আলম মুন্সী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল, কৃষকদলের শত শত নেতা কর্মী মিশিলে অংশগ্রহণ করেন।