মাহফুজ বাবু
স্বেচ্ছাশ্রমে কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে টিপরা বাজার এলাকায় মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের হাতে আটক মাদক কারবারি। এসময় শিক্ষার্থীদের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি দুই মাদক কারবারির। শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়া রাছেল নামে ভিক্টোরিয়া কলেজের এক শিক্ষার্থী ধাওয়া করে নাজিরা বাজার এলাকা থেকে ২০০শত বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করে। পরে জব্দ করা মাদকসহ তাদেরকে ক্যান্টনমেন্ট এমপি চেকপোস্টে দায়িত্বরত সেনাবাহিনীর মিলিটারি পুলিশ (সার্জেন্ট) নূরুল ইসলাম হাতে তুলে দেয়া হয়। এসময় সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা অন্যান্য শিক্ষার্থীরা রাছল কে সহায়তা করে মাদক কারবারিকে ধরতে। স্কুল কলেজ বন্ধ থাকায় সড়কে আনন্দের সাথেই দেশ ও মানুষের কল্যাণে এসব কাজ করছেন নিমসার এলাকার রাছেল ডুবাইরচর এলাকার শরিফুল ক্যান্টনমেন্ট এলাকার রাকিব সহ আরে অনেক শিক্ষার্থী। শনিবার (১০ আগস্ট) সকাল আনুমানিক ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ঘটে এ ঘটনা। আটককৃত মাদক কারবারিরা হলো সদর দক্ষিণ উপজেলার সূয়াগাজী জোরকানন গ্রামের ইকবাল হোসেন (৪০) ও ফেনীর সোনাগাজী উপজেলার ধনপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এনায়েত হোসেন (২৫)। আটককৃতরা জানায় সড়ক ও সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই জেনে প্রায় দুই লক্ষাধীক টাকা সমমূল্যের মাদক ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু শিক্ষার্থীদের হাতে এভাবে আটক হবেন তা ভাবেননি তারা। এ তথ্য নিশ্চিত এমপি চেকপোস্ট এর সেনা সার্জেন্ট নূরুল ইসলাম জানান, আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন এখানে সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকায় প্রায় ৩০জনের মত শিক্ষার্থী পালাক্রমে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তাদের সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করেলে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে তাদের আটক করে আমার কাছে নিয়ে আসে। পরে কোতোয়ালি মডেল থানা ও ক্যান্টনমেন্ট ফাঁড়ি পুলিশ কে ফেন দিলেও তারা ঘটনাস্থলে আসতে অপারগতা প্রকাশ করে। পরে শিক্ষার্থীদের সাথে নিয়ে জব্দকৃত মাদক ধ্বংস করা হয়। আটককৃতদের বিষয়ে এখনো কোন সীদ্ধান্ত নেয়া হয়নি আপতত তারা সেনা হেফাজতে আছে পুলিশ না এলে স্যারদের সাথে আলাপ করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।