সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিশাল আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলা অনুষ্ঠিত হয়, এই সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রেজাউল করিম বাহার। যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মিয়া সঞ্চালনায় এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। প্রধান অতিথির বক্তব্য তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশের সকল অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। বঙ্গবন্ধু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে করে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ পরবর্তী এখন স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হয়েছে। সীতাকুণ্ডে কাঙ্খিত উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন জাহাঙ্গীর, সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, সীতাকুণ্ড পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম ,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. ম. ম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আকতার বিউটি,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চেয়ারম্যান, চেয়ারম্যান নাজিম উদ্দিন, চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী,সাদাকাত উল্লা মিয়াজীসহ, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ইফতেখারুল আলম সবুজ, ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, শ্রমিক লীগের সভাপতি দুলাল দে, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।