মোঃ এমরান, লোহাগাড়া উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম)
গত ১৭ই জুন রবিবার বিকাল ৫ ঘটিকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম আমিন কে পুষ্পস্তবক অর্পণ করে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নবনির্বাচিত লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এস মামুন। সাথে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জান মোহাম্মদ সিকদার, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদ,উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডাঃ মোঃ এমরান, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শফিকুর রহমান, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবছার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ সভাপতি রিহান পারভেজ, মোঃ নাজমুল হক টিপু, সাতকানিয়া ছাত্র লীগের সাবেক আহবায়ক মোঃ আজিজ ও যুগ্ম আহবায়ক মোঃ নাছির উদ্দীন প্রমূখ