সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ১৭ নম্বর নামক একটি বাসের ধাক্কায় ৯ জন যাত্রী আহত হয়েছে। (৬ জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করেন। এসময় আহত কয়েকজন হচ্ছেন, মো: দেলোয়ার হোসেন (৪০) মো: সুমন (৩৫) মোছা: বিলকিস আক্তার (৩২) মোছা: সামিয়া আকতার (২১) ও মো: করিম (৩২)। বাকিদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, সীতাকুণ্ড-অলংকার রোডে চলাচলকারী ১৭ নম্বর নামের এই মিনি বাসটি চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডে যাওয়ার সময় ফুলতলা এলাকায় মহাসড়কে একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক-হেলপারসহ গাড়িতে থাকা ৯ যাত্রী আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে গাড়ির হেলপারসহ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।