মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সচেতনতা মুলক সভা ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুন,বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এপেক্স বাংলাদেশের উদ্যোগে সারাদেশে ন্যায় একযোগে বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যাগে গতকাল ৫ জুন পৌর মডেল কেজি স্কুলে সচেতনতা মুলক সভা ও আম গাছের চারা রোপন করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর আইপিপি এপেঃ জিল্লুর রহমান সরকার, পিপি এপেঃ মনোয়ার হোসেন রাজু, প্রেসিডেন্ট এপেঃ আরিুর রহমান বাবলু, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ মমিনুর রহমান লিটন, সার্ভিস ডাইরেক্টর এপেঃ মনমোহন সরকার, ফেলোশিপ ডাইরেক্টর এপেঃ আল আমিন এপেঃ সিহাব মোল্লা সহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সমাপ্তি করেন।