মোঃ আবুল খায়ের (কুমিল্লা) মনোহরগঞ্জ
মনোহরগঞ্জে এক শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গিয়াছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন শ্রীপুর গ্রামে। স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন শ্রীপুর গ্রামের মোশাররফ হোসেন আলম এর একমাত্র পুত্র সন্তান মোঃ তাহসিন।তারা ঢাকায় বসবাস করেন,গত কয়েক দিন আগে গ্রামেরবাড়ীতে স্বপরিবারে বেড়াতে আসেন,ঘটনার দিন সকালে বাড়ির সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকার একফাঁকে তাদের পুএ সন্তান পুকুরে পানিতে পড়ে ডুবে যায়।অনেক খোঁজ খবর ও দেখাদেখির একপর্যায়ে ঘরের পাশের পুকুর থেকে শিশুর মৃতলাশ পানিতে ভেসে উঠতে দেখে লোকজন দ্রুত মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু টিকে মৃত বলে ঘোষনা করেন। একমাত্র শিশু তাহসিন এর মৃত্যুতে পরিবার সহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।