মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর মডেল স্কুল হলরুমে গতকাল ২৪ মে ২০২৪ বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল সমুহের সহকারী শিক্ষকগণের একান্ত উপস্থিতিতে সর্বদিক বিবেচনা করে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনাসভা অন্তে সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটিতে সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ৪ টি পদে কন্ঠভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন, গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলুপ কুমার রায়, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, লোনতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফুলপুকুরিয়া আয়েজাননেছা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন উর রশিদ,অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, উত্তর ছয়ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামিম রেজা।
নির্বাচিত এই চারজন কমিটিদ্বয় পরবর্তিতে আলোচনার মাধ্যমে বাকি শুন্য পদগুলিতে অভিজ্ঞতা সম্পন্ন ও দক্ষ ব্যক্তি দ্বারা পদগুলো পূরণ করবেন বলে তারা জানান।