সীতাকুণ্ড প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সুনামধন্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানবতা ফাউন্ডেশন ” এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৬ ইং কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকাল ৩:৩০ ঘটিকায় ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, রেজাউল করিম বাহার ও আবু জাফর মোহাম্মদ সাদেক । ঘোষিত কমিটির মো: রনি খানকে সভাপতি এবং মোহাম্মদ মাঈন উদ্দিন কে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয় সোলাইমান বিন জুহান । এ ছাড়া মোহাম্মদ ইকরামুল হাসান বাবু সভাপতি মন্ডলী সদস্য, মোহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি মন্ডলী সদস্য, মোহাম্মদ মিরাজ হোসেন সভাপতি মন্ডলী সদস্য। সহ- সাধারণ সম্পাদক ২ জন। আহম্মেদ নাজিম, জাহাঙ্গীর আলম রাকিব। সহ- সাংগঠনিক সম্পাদক হলেন ২ জন, সাইফুল ইসলাম, বেলাল শরিফ। প্রচার সম্পাদক হলেন এম এ জুয়েল, সহ-প্রচার সম্পাদক ২ জন, আবুল কাদের নাফিস, ইসমাইল হোসেন ফাহিম। অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাহমুদ উল্লাহ মাসুদ। প্রচার বিষর্য়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ। দপ্তর সম্পাদক মামুন আলম।শিক্ষা বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন জিদনী, সহ-শিক্ষা বিষর্য়ক সম্পাদক শাহির আৃল চৌধুরী। সমাজ কল্যাণ বিষর্য়ক সম্পাদক আশরাফুল আলম হৃদয়,সহ-সমাজ কল্যাণ বিষর্য়ক সম্পাদক মোহাম্মদ হাসান।ক্রীড়া সম্পাদক রাকিব উল আলম রাকিব, সহ- ক্রীড়া সম্পাদক এম আই রায়হানসহ মানবতা ফাউন্ডেশন এর কার্যনির্বাহী পরিষদে সদস্য সহ আরো আছে মাঈন উদ্দিন, বাদশা খান, সায়মা জাহান ওমানা,মোহাম্মদ রানা,আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আলী আকবর, জয় চক্রবর্তী, মোহাম্মদ রমিজ আলী, আরিফ হাসান, বাদশা দাশ, ইউনুস পারভেজ, নুরুল আহাদ রাজু। এই সময় মানবতা ফাউন্ডেশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ মানবতা ফাউন্ডেশন এর নবগঠিত নতুন কার্যনির্বাহী পরিষদের নতুন সদস্যদের শপথের মাধ্যমে সকলকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।“মানবতা ফাউন্ডেশন ” এর নবনির্বাচিত সভাপতি জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার জন্যে একার পক্ষে বড় কিছু করা কষ্টসাধ্য। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই করা সম্ভব। এ কারণেই আমার ২০১৭ সালে এই সংগঠন দাঁড় করিয়েছি। সমাজের ভালো কাজে আমরা সবসময় সবার পাশে থেকে কাজ করে যাচ্ছি। দরিদ্র অসহায় ও দেশের সকল সাধারণ দরিদ্র অসহায় জনগণের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।