মাহফুজ বাবু
কুমিল্লায় পুলিশের অভিযানে বিদেশী পিস্তল,, ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও মোটর সাইকেলসহ ৩ আসামী গ্রেফতার। গত ৯মে তারিখে গভীর রাতে চেকপোস্ট অতিক্রম করে পালানোর সময় ধাওয়া করে তাদের আটক ও দেহ তল্লাশি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এসআই মো: মনির হোসেন ও তার দল কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওড়া ভোলানগর গ্রামের সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে। এসময় সেলিম মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনার সময় তিন ব্যক্তি মোটর সাইকেলযোগে এসে পুলিশ দেখে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে আটক করে এবং দেহ তল্লাশী করে অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো জেলার সদর উপজেলার আড়াওড়া গ্রামের আবদুল আউওয়ালের ছেলে মো. মোজাম্মেল (২৯) বুড়িচংয়ের মোকাম এলাকার ইয়াসিন মিয়ার ছেলে ওমর ফারুক (৩২) ও তাজুল ইসলাম এর ছেলে শাহপরান সোহাগ (৩০)। পুলিশ জানায় উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি, এবং একটি মোটর সাইকেল। গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন এর কোমরে পেন্টের ভেতরে গোঁজা অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। কোতয়ালি মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং থাকবে। অপরাধ দমনে নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।”