মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা
পুলিশ সুপার,গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে কে.এম আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানাধীন ০৪ নং বরিশাল ইউপির দুবলাগাড়ী মৌজাস্থ দুবলাগাড়ী মাদ্রাসা মসজিদ সংলগ্ন রংপুর-বগুড়াগামী মহাসড়কের উপর চেকিং ডিউটি করাকালে অদ্য ০৪/০৫/২০২৪ তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকার সময় রংপুর টু বগুড়াগামী “মুন্না এন্টারপ্রাইজ”যাত্রীবাহি বাস, যাহার রেজি নং-রংপুর-ব-১১-০০৪৯, উক্ত বাসটি থামিয়ে চেকিং করাকালে উক্ত বাসের যাত্রী ধৃত আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক (২০), পিতা-মোঃ ইউনুছ আলী ,স্থায়ী সাং: দলুয়ারপাড় (ধনিগাগলা), উপজেলা/থানা- নাগেশ্বরী, জেলা –কুড়িগ্রাম এর হেফাজত হইতে উদ্ধারকৃত ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এই বিষয়ে পলাশবাড়ী থানার মামলা নং-০৮, তারিখ-০৪/০৫/২০২৪ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়। সকল ধরনের অপরাধ নিবারণকল্পে পলাশবাড়ী থানা পুলিশের গ্রেফতারী অভিযান ব্যাপক ভাবে অব্যহত আছে এবং থাকবে বলে জানান।